বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১২:৩৩ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৩

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আনা হয়েছে! ব্যাটিং ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৩ সদস্যের দলে একটি-ই পরিবর্তন এনেছে অজিরা।

রেনশ একাদশে সুযোগ পেলে তিন বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলবেন। ৩০ বছর বয়সী এই ব্যাটারের সর্বশেষ টেস্টটি ছিল ২০২৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে। সে ম্যাচে নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে খেলেছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন রেনশ। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায়। দুই ইনিংসে যথাক্রমে ২৩ ও শূন্য রান করার পর সেই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ওয়েদারাল্ডকে।

অন্যদিকে, নিয়মিত তিন নম্বর ব্যাটার মার্নাস লাবুশেন দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন, দলে নিজের জায়গা নিশ্চিত রাখতে ডানহাতি এই ব্যাটারকে আরও ভালো করতে হবে।

লাবুশেনকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘সে ভালোভাবে খেলছিল, প্যাড থেকে বল ক্লিপ করছিল এবং সোজা ব্যাটে ভালোভাবে খেলছিল। তাই বাইরে থেকে বসে তাকে সমর্থন করার চেষ্টা করা সহজ। কিন্তু শেষ পর্যন্ত রানটা ৩১। এটা বড় স্কোর নয়। সে পর্যাপ্ত রান পাচ্ছে না, নিজেও বিষয়টি অনুভব করছে, আমরাও সেটা বুঝতে পারছি। কোচিং গ্রুপ হিসেবে আমরা বিষয়টি নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি।”

ব্যাকআপ উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস এবং রিজার্ভ পেসার স্কট বোল্যান্ড দ্বিতীয় টেস্টের জন্যও অস্ট্রেলিয়া দলে রয়েছেন। শনিবার শুরু হতে যাওয়া ম্যাচে তাদের একাদশে ফেরার সম্ভাবনাও রয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

 

/এফআইআর/
সম্পর্কিত
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা