চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ শেয়ার চেয়েছিলেন ধোনি? 

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:০০

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস- দুটো নাম যেন আইপিএলে একে অন্যের সমার্থক। ২০২৬ আইপিএলে একটি ম্যাচও খেলেননি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তবু পুরো মৌসুমজুড়েই সিএসকের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন ৪৫ বছর বয়সী এই তারকা। মাঠে তার ভূমিকা কমে এলেও দলের ভেতরে প্রভাব এখনও ভীষণরকম।

এর মধ্যেই তাকে ঘিরে সামনে এসেছে চমকপ্রদ এক খবর। ক্রিকব্লগারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিএসকের ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন ধোনি। পরে সেই দাবি কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন তিনি। জবাবে ফ্র্যাঞ্চাইজিটি নাকি তাকে মাত্র ৫.৫ শতাংশ শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এই দাবিকে সরাসরি অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন সাবেক কলকাতা নাইট রাইডার্স তারকা আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সিএসকের মূল্য নিয়েও আলোচনা করেন চোপড়া। তার মতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে, সিএসকের মূল্যায়নও অনেকটা সেই পর্যায়ের।

চোপড়া বলেন, ‘যখন আরসিবি কেনা হয়েছে, তখন ১.৭ থেকে ১.৮ বিলিয়ন (ডলার) নিয়ে কথা হয়েছে। চেন্নাই সুপার কিংসও একই ধরনের ফ্র্যাঞ্চাইজি। আপনি যেভাবেই মূল্যায়ন করেন না কেন, এই ফ্র্যাঞ্চাইজির পাঁচটি ট্রফি আছে এবং ভারতের বাইরেও একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে।’

সিএসকের ব্র্যান্ড মূল্য বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘তাদের ঐতিহ্য আছে এবং অনেক কিছুই তাদের পক্ষে যায়। চেন্নাই সুপার কিংস একটি বড় ব্র্যান্ড। যদি এর মূল্য ১.৮ বিলিয়ন হয় এবং ধোনি এর ২৫ শতাংশ শেয়ার চান, তাহলে সেটা অবাস্তব। এটা সম্ভব নয়। কেউ কাউকে ৪০০ মিলিয়ন ডলার দেয় না। বরং ২৫ শতাংশ শেয়ার পেতে হলে আপনাকেই ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। সংখ্যাটা অদ্ভুত। কেউই আইপিএলের একটি দলের ২৫ শতাংশ কাউকে দিয়ে দেবে না।’

তবে এখানেই থামেননি চোপড়া। তার মতে, ৫.৫ শতাংশ শেয়ার দেওয়ার দাবিটিও কম অবাস্তব নয়। তিনি বলেন, ‘এরপর ৩.৫ শতাংশ ও ৫.৫ শতাংশ নিয়ে কথা হয়েছে। আমি বলছি, যদি ৫.৫ শতাংশও হয়, তাহলে ভাবুন এর মূল্য কত। দুই শতাংশ, তিন শতাংশ কিংবা পাঁচ শতাংশ-এগুলোও অবিশ্বাস্য পরিমাণ অর্থ।’

ধোনির শেয়ার চাওয়ার খবরটি সত্য কি না, তা নিয়েও নিজের সন্দেহ প্রকাশ করেছেন চোপড়া। তবে নির্ভরযোগ্য তথ্য হাতে না থাকায় একে সরাসরি ‘ভুয়া খবর’ বলতেও রাজি নন তিনি। চোপড়ার ভাষায়, ‘আমার মনে হয়, এটা সাজানো একটি খবর। কে এটি ছড়িয়েছে, জানি না। প্রথমে ২৫ শতাংশ চাওয়া, এরপর ২৫ শতাংশ নিতে অস্বীকৃতি, তারপর ৩.৫ শতাংশ দেওয়া এবং সম্পর্কের টানাপোড়েনের পর ৫.৫ শতাংশে রাজি হওয়া-আমার মনে হয়, গল্পটি সত্য নয়। কারণ আমার কাছে যাচাই করা তথ্য নেই, তাই একে ভুয়া খবর বলতে পারছি না। তবে আমার মনে হচ্ছে, এটি সত্য ঘটনা নয়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
১৪ বছর পর আবার ভারতীয় দলে ‘দ্রাবিড়-শেবাগ’
সর্বশেষ খবর
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’