দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। 

গতকালই তিনি ডাবল সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন। আজ বুধবার ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তাতে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি হয়েছেন তিনি। তবে বিদেশের মাটিতে এটাই প্রথম। 

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দল শুরুতে চাপে পড়লেও পুরো ইনিংসের নেতৃত্ব দেন হৃদয়। লিড এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন ৪৫১ বল খেলে। 

চতুর্থ দিন সকালে নিচের দিকের ব্যাটারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে। তার পর ধীরে ধীরে অগ্রসর হন হৃদয়। 

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসে করা ৫১২ রানের জবাবে হৃদয়ের এই ইনিংসের গুরুত্ব ম্যাচ পরিস্থিতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৮ উইকেটে ৬৫২ রান। তাদের লিড ১৪০ রান। হৃদয় ব্যাট করছেন ৩২৮ রানে। সঙ্গে রাজা ব্যাট করছেন ৩০ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
 বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন
স্ত্রীকে সাতটি গুলি, শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হয় যে ক্রিকেটারকে
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
সর্বশেষ খবর
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের