মাত্র এক ঘণ্টার নোটিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে আসছেন। বিকাল সাড়ে ৪টার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের উপস্থিতিতে কথা বলবেন জাতীয় দলের সাবেক ওপেনার। বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে সংবাদ সম্মেলনের বিষয় কি তা জানায়নি বিসিবি। জানা গেছে চলমান ইস্যু নিয়ে কথা বলবেন তামিম ইকবাল। এরমধ্যে বিসিবির অধীনে নতুন টুর্নামেন্টের ঘোষণা আসতে পারে। আজই সবকিছু চূড়ান্ত হয়েছে। এ বছর থেকে ৬ টি করপোরেট হাউজ নিয়ে নতুন টুর্নামেন্ট হতে যাচ্ছে। তিনটি ভার্সনে হবে খেলা- চারদিন,ওয়ানডে ও টি টোয়েন্টি। যাতে করে খেলোয়াড়েরা নিয়মিত খেলার মধ্যে থাকতে পারে। পাশাপাশি যেন তারা আর্থিকভাবেও লাভবান হয়।
খেলোয়াড়দের পারিশ্রমিক করপোরেট হাউজ ও বিসিবি ভাগাভাগি করে দেবে। এমন টুর্নামেন্ট প্রতিবছরই হবে বলে পরিকল্পনা।এছাড়া বিসিবির অন্য টুর্নামেন্ট আগের মতোই হবে।








