পাকিস্তান দলের প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১২:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:১৭

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামামপাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক। ইতোমধ্যেই তাকে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে নিজের পদত্যাগ পত্র আফগান ক্রিকেট বোর্ডকে দিয়ে দিয়েছেন ইনজামাম।  এ প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি) প্রধান শফিক স্তানিকজাই ক্রিকইনফোকে বলেন, ‘ই-মেইলের মাধ্যমে আমরা ইনজামামের পদত্যাগ পত্র পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজ পিসিবি প্রধান শাহরিয়ার খান আমাকে ফোন করেছিলেন। পিসিবি তাকে পেতে চায় জানিয়ে ইনজামামকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।’

আগামী ডিসেম্বর পর্যন্ত ইনজামামের সঙ্গে আফগানিস্তানের চুক্তি ছিল।

গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সফরের আগে আফগানিস্তান দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন ইনজামাম। এরপর আফগানরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় করলে চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এরপরেই ভারতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজামামের অধীনে দারুণ পারফরম করে আফগানিস্তান। সুপার টেনে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানরা।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম