গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

অবশেষে ক্যামেরন গ্রিনের জীবনে এলেন রেড! শুনতে ক্রিকেটের মজার কোনো শিরোনামের মতো লাগলেও ব্যাপারটা একেবারেই সত্যি। দীর্ঘদিনের প্রেমিকা এমিলি রেডউডকে বিয়ে করেছেন তিনি। 

২৭ বছর বয়সী গ্রিন গত ৪ সেপ্টেম্বর পার্থের কটেসলো সিভিক সেন্টার গ্রাউন্ডসে এমিলি রেডউডকে বিয়ে করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিশেষ দিনের ছবি প্রকাশ করেছেন নবদম্পতি।

এমিলি পেশায় একজন ডায়েটিশিয়ান এবং পিএইচডি গবেষক। প্রায় পাঁচ বছর ধরে ক্যামেরন গ্রিনের সঙ্গে সম্পর্ক ছিল তার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়ালিংআপে বেড়াতে গিয়ে এমিলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গ্রিন।

ক্রিকেটের মাঠে গ্রিন বেশ পরিচিত নাম। বিশেষ করে আইপিএল ভক্তদের কাছে। ২০২৩ সালের আইপিএলের আগে ১৭.৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ ম্যাচে ৪৫২ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল অপরাজিত একটি সেঞ্চুরি। পাশাপাশি নিয়েছিলেন ছয় উইকেট।

২০২৪ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন গ্রিন। ১০ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ২৫৫ রান।

২০২৫ সালের আইপিএলে খেলেননি। তবে ২০২৬ সালে ২৫.২০ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়। কেকেআরের হয়ে ১৪ ম্যাচে ৩২২ রান করার পাশাপাশি সাত উইকেট নেন তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে গ্রিনের রান ১ হাজার ২৯। ব্যাটিং গড় ৩৮.১১, স্ট্রাইক রেট ১৫১.১০। রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি। বল হাতে নিয়েছেন ২৩ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সমৃদ্ধ গ্রিনের ক্যারিয়ার। ৩৯ টেস্টে তার রান ১ হাজার ৯২০, উইকেট ৩৯টি। ৩৭ ওয়ানডেতে করেছেন ৯৪৬ রান। আর ২৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ৬৩৮ রান।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
সর্বশেষ খবর
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার