এশিয়ান গেমস

সেমিতে আবারও ভারতের সামনে বাংলাদেশ, প্রতিশোধের সুযোগ নিগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

ভাগ্য যেন বারবার একই গল্প লিখছে! এশিয়া কাপের সেমিফাইনালের পর এবার এশিয়ান গেমসের শেষ চারেও ভারতের সামনে বাংলাদেশ। রবিবার নাগোয়ার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সকাল ১১টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার একই ভেন্যুতে জাপানকে ৮ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আগামী ২২ সেপ্টেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

বাংলাদেশ অবশ্য চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতেই পারেনি। বৃষ্টির কারণে একটি বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট দেওয়া হয়েছে।

এর ফলে এবারের এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র বাংলাদেশই এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলে শেষ চারে জায়গা করে নিয়েছে।

তবে ভারতের বিপক্ষে নামার আগে সাম্প্রতিক স্মৃতিটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। ওই হার ছিল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সেমিফাইনাল পরাজয়। নারীদের টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সেটি ছিল টানা নবম হার।

এশিয়া কাপের আগে তাই বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেমিফাইনালে ভারতকে এড়ানোর আশা প্রকাশ করেছিলেন। কিন্তু গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় শেষ চারে আবারও ভারতের সামনে পড়তে হয়েছে বাংলাদেশকে।

শুধু এশিয়া কাপ নয়, ২০২৩ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল লাল-সবুজের দল। এবার চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সরাসরি সেমিফাইনালে। বোলিংয়ে দলটি শক্তিশালী হলেও ব্যাটিং নিয়ে চিন্তার জায়গা রয়েছে।

বিশেষ করে অতিরিক্ত ডট বল বাংলাদেশের বড় সমস্যা। সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৪টি ডট বল খেলেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪০ রানে পিছিয়ে থেকে ম্যাচটি হারে তারা। ফলে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে পুরো ব্যাটিং ইউনিটকেই দায়িত্ব নিতে হবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলগতভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে।

/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তানের বিপক্ষে তাসকিন কেন নেই? 
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়
সর্বশেষ খবর
পর্যটকদের নজর কাড়ছে কুয়াকাটা সৈকতের শামুকের মেলা
পর্যটকদের নজর কাড়ছে কুয়াকাটা সৈকতের শামুকের মেলা
এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজ আটকাতে যাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী
এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজ আটকাতে যাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
রসগোল্লা নয়, এবার চিনিগুড়া চালের রসবড়ায় মাতুক মিষ্টিমুখ
রসগোল্লা নয়, এবার চিনিগুড়া চালের রসবড়ায় মাতুক মিষ্টিমুখ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন