অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬

ভারতের কাছে ১১৪ রানের বড় হার। যে হারে এশিয়ান গেমসের সোনার লড়াই থেকে ছিটকে যাওয়ার হতাশায় পুড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার মধ্যে যুক্ত হয়েছে অধিনায়কত্ব পরিবর্তনের খবরও। টি-টোয়েন্টি অধিনায়কত্ব আর চালিয়ে যেতে চান না নিগার সুলতানা। তবে সিদ্ধান্তটির পেছনে কোনো অভিমান বা বোর্ডের সঙ্গে দূরত্ব রয়েছে- এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। 

রবিবার ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে বড় হারের পর নিগার জানালেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই। এর আগে এশিয়ান গেমসের পর আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি গুঞ্জন উঠে, কঠিন সময়ে বোর্ডের কাছ থেকে যথেষ্ট সমর্থন না পাওয়ায় কষ্ট পেয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। তবে নিগার বলেছেন, ‘না, আমি কষ্ট পেয়েছি বলে অধিনায়কত্ব ছাড়ছি, এটা পুরোপুরি ভুল। ব্যাটার হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে আমার দেশ ও দলের জন্য আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি সেটাতেই মনোযোগ দিতে চাই। সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত শেফালি বার্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে। ৪৯ বলে অপরাজিত ১০০ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন শেফালি।

জবাবে শুরু থেকেই অসহায় ছিল বাংলাদেশের ব্যাটারদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ১১৪ রানের বিশাল জয় নিয়ে ফাইনালে চলে যায় ভারত, আর বাংলাদেশের সোনার পদকের আশা শেষ হয়ে যায়।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে এমন ধস নামাকে অবশ্য কিছুটা স্বাভাবিকই মনে করছেন নিগার। তবে তার মতে, আরও ভালো বোলিং করতে পারলে ভারতের রান আরও কমিয়ে আনা সম্ভব ছিল, ‘আপনি যখন বড় রান তাড়া করবেন, তখন এ ধরনের ধস নামতে পারে। আমরা যদি একটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে তাদের আরও কম রানে আটকে রাখা যেত।’

ব্যাটারদের ব্যর্থতার দায়ও এড়াননি তিনি। নিগারের মতে, দলের একজন টপ অর্ডার ব্যাটারও যদি ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারতেন, তাহলে বাংলাদেশের রান আরও বাড়তে পারতো, ‘যখন একটি দল এত কম রানে অলআউট হয়, তখন ব্যাটার হিসেবে আমরা অবশ্যই কোনো দায়িত্ব নিতে পারিনি। টপ অর্ডারের একজন ব্যাটারও যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতো, তাহলে আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম।’

একই উইকেটে এর আগে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করেছিল- সেই উদাহরণও টেনে আনেন নিগার। তার মতে, বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতা তাই আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শুধু ম্যাচের পারফরম্যান্স নয়, জাপানে প্রস্তুতির ঘাটতিকেও বড় সমস্যা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। বৃষ্টির কারণে অনুশীলন সূচি বারবার বাধাগ্রস্ত হওয়ায় এশিয়ান গেমসের আগে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

চীনের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এর পাশাপাশি চীনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিও মাঠে গড়ায়নি। নিগার বলেছেন, ‘এখানে আমাদের প্রায় কোনো অনুশীলন সুবিধাই ছিল না। চীনের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারলে পুরো দলের জন্যই ভালো হতো। কিন্তু সেই সুযোগটিও আমরা পাইনি। সব মিলিয়ে বলবো, পুরো দলই খুব খারাপ ক্রিকেট খেলেছে।’

সোনার পদকের লড়াই শেষ হলেও এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে এখনো একটি ম্যাচ বাকি। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভালো রেকর্ডের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের ভালো রেকর্ড আছে। সেখানে ইতিবাচক একটা অনুভূতি রয়েছে।’

পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচটিই টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ হতে যাচ্ছে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা
এশিয়ান গেমসভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ
ভারতকে টপকে এবার শীর্ষে ইংল্যান্ড
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার