কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

টার্গেট যত বড় হোক, বিরাট কোহলির ব্যাট যেন তখন আরও ভয়ংকর হয়ে ওঠে। রান তাড়া কিবাং চেজ করাতে তার সাফল্য বহুবার লেখা হয়েছে। কিন্তু সংখ্যার দিকে তাকালে বোঝা যায়, কেন বছরের পর বছর ধরে তাকে ‘চেজ মাস্টার’ বলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রানের ইনিংসটি সেই গল্পেরই আরেকটি নিদর্শন।

রবিবার ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬ রান। কোহলি শেষ পর্যন্ত উইকেটে থেকে কাজটা শেষ করে মাঠ ছাড়েন। মাত্র ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানে ভারতকে ৫০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় এনে দেন তিনি। এটি ছিল ওয়ানডেতে তার ৫৫তম সেঞ্চুরি। একই সঙ্গে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যান কোহলি। তবে সফল রান তাড়ায় তার পরিসংখ্যান আরও বিস্ময়কর। ওয়ানডেতে সফল রান তাড়ায় কোহলির রান এখন ৬ হাজার ৩৭৪। ব্যাটিং গড় ৯০-এর বেশি। রান তাড়ায় তার সেঞ্চুরিও ২৫টি।

ওয়ানডের মোট রানের প্রায় ৪২ শতাংশ

কোহলির ওয়ানডে রান এখন ১৫ হাজার ৮০। এর মধ্যে ৪২.৩ শতাংশ রান এসেছে সফল রান তাড়ায়। ভাবা যায়? ওয়ানডে ক্যারিয়ারে কোহলি যত রান করেছেন, তার প্রায় অর্ধেকই এসেছে এমন ম্যাচে, যেখানে ভারত আগে ব্যাট করা দলের দেওয়া লক্ষ্য তাড়া করেছে এবং শেষ পর্যন্ত জয় পেয়েছে।

সেঞ্চুরির হিসাবটি আরও চমকপ্রদ। ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি ৫৫টি। এর মধ্যে ২৫টি এসেছে সফল রান তাড়ায়। অর্থাৎ তাঁর মোট ওয়ানডে সেঞ্চুরির ৪৫.৫ শতাংশই এসেছে ভারতের জয়ের রান তাড়ায়।

কোহলি ২৫, টেন্ডুলকার ও রোহিত ১৪

কোহলির আধিপত্য বোঝার আরেকটি উপায় হলো ভারতের দুই কিংবদন্তি ওয়ানডে ব্যাটারকে তার সঙ্গে তুলনা করা। সফল ওয়ানডে রান তাড়ায় কোহলির ২৫ সেঞ্চুরি ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় পরের অবস্থানে আছেন শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। তাদের দুজনেরই ১৪টি করে সেঞ্চুরি।

রান তাড়ায় কোহলির সামগ্রিক রেকর্ডও দুর্দান্ত। ওয়ানডেতে রান তাড়া করতে গিয়ে কোহলি করেছেন ৮ হাজার ৬৩৮ রান, সঙ্গে ৩০ সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি। এর মধ্যে ৬ হাজার ৩৭৪ রান এসেছে ভারতের জয়ের ম্যাচগুলোতে। দেখা যাচ্ছে এক্ষেত্রে তার করা মোট রানের ৭৩.৮ শতাংশই এসেছে সফল রান তাড়ায়! সেজন্যই চেজ মাস্টার তকমা জুটে গেছে তার কপালে। 

/এফআইআর/
সম্পর্কিত
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
সর্বশেষ খবর
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
কোটিপতি আমানতকারী বাড়লেও কমেছে তাদের জমা
কোটিপতি আমানতকারী বাড়লেও কমেছে তাদের জমা
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা রিমান্ডে
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা রিমান্ডে
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ