গিলকে ধরতে ছুটছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি করে এবার আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে দিয়ে তার সতীর্থ ও ভারত অধিনায়ক শুবমান গিলের পেছনে ছুটছেন তিনি। রেটিং পয়েন্টে ব্যবধানটা খুব বেশি নয়। কোহলির রেটিং ৭৯৬, আর শীর্ষে থাকা গিলের ৮১৬।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৩৯ রান। মাত্র ৮৮ বলে খেলা এই ইনিংসে ছিল ৯টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ম্যাচ জেতে ভারত। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই র‍্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠেছেন কোহলি।

একই ম্যাচে গিলও করেছেন তার ক্যারিয়ারের ১০ম ওয়ানডে সেঞ্চুরি। ফলে তার রেটিংও বেড়েছে। শীর্ষ দুইয়ে থাকা ভারতীয় দুই ব্যাটারের পর তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তার রেটিং ৭৯৪। চতুর্থ স্থানে আছেন রোহিত শর্মা। তার রেটিং ৭১৯।

২৭ সেপ্টেম্বরের দিনটিও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। ওই দিন পুরুষদের ওয়ানডেতে একসঙ্গে ছয়টি সেঞ্চুরি হয়েছে, যা একটি রেকর্ড। কোহলি ও গিলের পাশাপাশি তিন অঙ্ক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ও ডেভিড মিলার, ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস এবং ইংল্যান্ডের টম ব্যান্টন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সিরিজটি ২-১ ব্যবধানে হেরে গেলেও ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন কুশল মেন্ডিস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০০ বলে ১২১ রানের ইনিংস খেলার পর তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন তিনি।

শীর্ষ দশে ইংল্যান্ডের একমাত্র ব্যাটার জো রুট। তিনি আছেন নবম স্থানে। অধিনায়ক হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন। সিরিজের শেষ ওয়ানডেতে তার ৭৭ রানের ইনিংসের পর ইংল্যান্ডের জয়টা এসেছে ২২৩ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
সর্বশেষ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো