পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬

শুরু হওয়ার আগেই ভেস্তে যেতে বসেছে পাকিস্তানে প্রস্তাবিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ আয়োজনের কথা থাকলেও বাণিজ্যিক কারণে জিম্বাবুয়ে আর অংশ নিতে পারছে না। ফলে ত্রিদেশীয় সিরিজটি শেষ পর্যন্ত পাকিস্তান ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে রূপ নিতে পারে। 

ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনাও ছিল পাকিস্তানের। তবে সেই সম্ভাবনাও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

ক্রিকইনফোকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড বর্তমানে সফরের সংশোধিত সূচি নিয়ে কাজ করছে। বিস্তারিত শিগগিরই জানানো হবে।’

একটি টেস্টসহ পুরো সফর আয়োজনের বিষয়ে দুই পক্ষই আগে কাজ করছিল। কিন্তু দুই দলের পরিবর্তিত অগ্রাধিকার ও সূচির কারণে সেই টেস্ট আয়োজনের সম্ভাবনাও এখন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

বিশ্বকাপের বছর হওয়ায় ৫০ ওভারের ক্রিকেটে বেশি ম্যাচ খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছে পাকিস্তান। আগামী মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে তারা। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও চলছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষেও আরও পাঁচটি ওয়ানডে খেলা নিশ্চিত হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
গিলকে ধরতে ছুটছেন কোহলি
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
সর্বশেষ খবর
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত