মাঠের ব্যর্থতার প্রভাব এবার পিসিবির কোষাগারে!

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০

মাঠের ব্যর্থতার ধাক্কা এবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়ের ওপরও পড়লো। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্বে। ২০২৭ সাল থেকে পরবর্তী মেয়াদের জন্য পাকিস্তানের পুরুষ দলের ঘরের মাঠের ২৫টি আন্তর্জাতিক ম্যাচের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা পাকিস্তান টেলিভিশন করপোরেশন (পিটিভি)। আর সেই স্বত্ব বিক্রি হয়েছে পিসিবির নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কম দামে।

২৫টি ম্যাচের জন্য পিটিভি ৩৫ কোটি পাকিস্তানি রুপি প্রস্তাব করেছে। অথচ পিসিবি এই স্বত্বের জন্য রিজার্ভ প্রাইস নির্ধারণ করেছিল ৬০ কোটি পাকিস্তানি রুপি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে সম্প্রচার স্বত্বের জন্য দরপত্র আহ্বান করেছিল পিসিবি। তবে সাম্প্রতিক সময়ের মতো এবার আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে কনসোর্টিয়াম হিসেবে যৌথভাবে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কনসোর্টিয়াম হিসেবে অংশ নেওয়ার সুযোগ না থাকায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিটিভিই ৩৫ কোটি রুপির দর দিয়ে স্বত্ব পেয়ে যায়। পিসিবির নির্ধারিত ৬০ কোটি রুপির রিজার্ভ প্রাইসের তুলনায় যা ২৫ কোটি রুপি কম।

নতুন সম্প্রচার চুক্তির আওতায় থাকবে পাকিস্তানের ২৫টি ঘরের মাঠের ম্যাচ। এর মধ্যে পাঁচটি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি রয়েছে।

চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টও রয়েছে পাকিস্তানের সূচিতে।

সম্প্রচার স্বত্বের এমন দরপতনের পেছনে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সকেই বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্রটি পিটিআইকে বলেছে, ‘সমস্যা হলো, সাম্প্রতিক সময়ে জাতীয় দলগুলোর পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় নিচে ছিল। ফলে এই মুহূর্তে স্পনসর ও বিজ্ঞাপনদাতারাও দূরে রয়েছে।’

আগের চুক্তিগুলোর অর্থ পরিশোধ না করাও এবার আগ্রহী সম্প্রচার প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে দিয়েছে বলে জানিয়েছে সূত্রটি। অন্তত তিনটি সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকে আগের কনসোর্টিয়ামভিত্তিক চুক্তির অর্থ এখনো পাওনা রয়েছে পিসিবির।

সূত্রটি আরও বলেছে, ‘যেসব সম্প্রচার প্রতিষ্ঠানের কাছে অর্থ পাওনা রয়েছে, তাদের দরপত্রে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়নি। তারাই এবার অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে পাকিস্তানের ক্রিকেটের অধিকাংশ সম্প্রচার স্বত্ব পাওয়া একটি প্রতিষ্ঠানও এবার কোনো আগ্রহ দেখায়নি।’

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফরম্যান্সে অবশ্য ওঠানামা ছিল। ২০২৬ এশিয়ান গেমসে জাপানে পুরুষ দল ফাইনালে উঠেছিল। সেমিফাইনালে বাংলাদেশকে সহজেই হারিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে জায়গা করে নেয় তারা। তবে ভারতের বিপক্ষে ফাইনালে ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে হেরে রুপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। 

এর আগে টেস্ট ক্রিকেটে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

বর্তমান চুক্তিতে ২০২৭ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং এরপর আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে সাত ম্যাচের ত্রিদেশীয় সিরিজও রয়েছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা পাকিস্তান সফরে যেতে পারবে না বলে জানিয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে দুই নতুন দল নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর অনুষ্ঠিত হলেও সম্প্রচার স্বত্ব নিয়ে পিসিবি প্রত্যাশিত সাড়া পায়নি। এমনকি গত বছরের পিএসএলের সম্প্রচার স্বত্ব কেনা একটি প্রতিষ্ঠানের কাছেই এখনো পিসিবির কয়েকশ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানা গেছে।

/এফআইআর/
সম্পর্কিত
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
যে শিল্পে যুক্ত ৩০ গ্রামের ৫ লাখ নারী, বছরে বিদেশ থেকে আসে ৫০ কোটি টাকা
যে শিল্পে যুক্ত ৩০ গ্রামের ৫ লাখ নারী, বছরে বিদেশ থেকে আসে ৫০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই