আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই প্রথম নিরপেক্ষ কোনও ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
ভেন্যু নিরপেক্ষ হলেও এই ম্যাচের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে শান্ত জানান, উইকেট শুষ্ক। গরমও বেশি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন তিনি।
তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তারা হলেন- নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।