তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার এখন হাসান

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৯

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে একদিনেই জোড়া ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তির পর গড়েছেন আরও একটি রেকর্ড। বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নিজের ১৭তম ম্যাচেই এই কীর্তি গড়েন হাসান। 

এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। ১৮ টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এবার এক ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন ডানহাতি হাসান।

৫০ উইকেট পেতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার লেগেছিল ১৯ টেস্ট। আর শাহাদাত হোসেন রাজীব ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ২১তম টেস্টে।

বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে প্রথম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এই কীর্তি গড়েন তিনি। এরপর ২০০৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৫০ উইকেট পূরণ করেন শাহাদাত।

চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৫০ উইকেট নেন তাসকিনও। এবার তার রেকর্ড ভেঙে বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে সেই মাইলফলকে পৌঁছালেন হাসান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এখনও সর্বোচ্চ উইকেটের মালিক মাশরাফি। তার শিকার ৭৮ উইকেট। ৭২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শাহাদাত। তাসকিনের উইকেট ৫৯টি। আর হাসান পূরণ করলেন ৫০ উইকেট।

বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট:

১. হাসান মাহমুদ- ১৭ টেস্ট
২. তাসকিন আহমেদ - ১৮ টেস্ট
৩. মাশরাফি বিন মুর্তজা - ১৯ টেস্ট
৪. শাহাদাত হোসেন- ২১ টেস্ট।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের হ্যাটট্রিক করা প্রথম পেসার হাসান, টেস্ট ইতিহাসে প্রথম কে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
বাংলাদেশের হ্যাটট্রিক করা প্রথম পেসার হাসান, টেস্ট ইতিহাসে প্রথম কে?
বাংলাদেশের হ্যাটট্রিক করা প্রথম পেসার হাসান, টেস্ট ইতিহাসে প্রথম কে?
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট