অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৬:৪০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৪০

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের কিছু ঝলক দেখালেও শেষ পর্যন্ত বড় হার দিয়েই সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার সুপ্তার অর্ধশতক কিছুটা প্রতিরোধ গড়েছিল। কিন্তু মেগান শুটের বিধ্বংসী বোলিংয়ে টপ অর্ডারের ধস সামলে ওঠা যায়নি। বুধবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন শুট। জবাবে মাত্র ২২.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। হাতে ছিল ১৬৪ বল।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৭ ও ৯ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ে আশার আলো দেখা গিয়েছিল। সোবহানা মোস্তারি ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনও নারী ক্রিকেটারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। অধিনায়ক জ্যোতির সঙ্গে গড়েছিলেন রেকর্ড ১৯৫ রানের জুটি। তবে সেই আত্মবিশ্বাস সিরিজের শেষ ম্যাচে ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

অ্যালান বোর্ডার ফিল্ডে শুটের তোপে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা, জ্যোতি ও সোবহানাকে ফিরিয়ে মাত্র ৪৫ রানে স্কোর ৪ উইকেটে পরিণত করেন তিনি। সেখান থেকে দলের হাল ধরেন সুপ্তা ও স্বর্ণা। সুপ্তা ৯৩ বলে ৫০ রান করেন, আর স্বর্ণা ৭১ বলে করেন ৫৪ রান। পঞ্চম উইকেটে তাদের ৮১ রানের জুটি বাংলাদেশকে বিপর্যয় থেকে কিছুটা উদ্ধার করে।

দলীয় রান ৯৯-এ পৌঁছানোর পর এলিস পেরির বলে আউট হন সুপ্তা। এরপর আর বড় জুটি গড়ে তুলতে পারেনি বাংলাদেশের নিচের সারির ব্যাটাররা। স্বর্ণা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ৪৯তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে স্টাম্পড হন। ওয়ানডেতে অভিষেক হওয়া দিশা বিশ্বাস ২৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার পাঁচ বল আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে অস্ট্রেলিয়ার জয়ের পথে বড় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলাররা। জর্জিয়া ভল ১১ ও বেথ মুনি ২১ রান করে ফিরলেও পেরি ও সাদারল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। পেরি ৬৪ বলে অপরাজিত ৬৫ রান করেন। অন্যদিকে সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ১২টি ৪সহ ৭৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতেই সহজ জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে দিশা ও সুলতানা খাতুন একটি করে উইকেট নেন।

সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন শুট। শেষ ম্যাচে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি। পুরো সিরিজে তার শিকার ১০ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের অন্য লক্ষ্য 
বাংলাদেশের বিপক্ষে ড্র, আফগান অধিনায়কের চোখে ‘জয়ের সমান’
সর্বশেষ খবর
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’