নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ২০:১২ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:১৭

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতির জায়গায় এই সংস্করণে নতুন অধিনায়ক হয়েছেন বাহাতি স্পিনার নাহিদা আক্তার। তার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন দায়িত্ব পাওয়ায় নাহিদাকে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন নিগার। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সতীর্থের নেতৃত্বগুণের ওপর আস্থা প্রকাশ করেছেন তিনি।

অভিনন্দন জানিয়ে নিগার লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই- বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন নিগার। তবে ২০২৬ সালের এশিয়ান গেমস চলাকালে নেতৃত্ব থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। নতুন অধিনায়কের পাশে থাকার প্রত্যয় জানিয়ে নিগার লিখেছেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই। নতুন দায়িত্বের জন্য আবারও অনেক অনেক শুভকামনা।’

২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাহিদার। বাঁহাতি এই স্পিনার এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ১৩২ উইকেট। নিগারের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও ২৫ বছর বয়সী নাহিদা এর আগে কখনও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেননি।

অন্যদিকে নতুন সহ-অধিনায়ক সোবহানা সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন। এবার জাতীয় দলের নেতৃত্ব কাঠামোয় নতুন দায়িত্ব নিয়ে সামনে এগোবেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে: তাসকিন 
সর্বশেষ খবর
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান