ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৬, ১৭:৩০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৩০

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দল হারলেও পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের বোলাররা। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন পেসার তাসকিন আহমেদ। 

সর্বশেষ তালিকায় বড় অগ্রগতি হয়েছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। তাসকিন এক লাফে এগিয়েছেন ৯ ধাপ। যা তার ক্যারিয়ারসেরা। শরিফুল উঠেছেন দুই ধাপ।

বুধবার প্রকাশিত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তাসকিন উঠে এসেছেন ১২ নম্বরে। তার সতীর্থ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অবস্থান ১১তম। 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে বল হাতে ভালো পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিনের। সিরিজের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি উইকেট নেন তিনি। তবে তার এই পারফরম্যান্সও বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারেনি। ম্যাচটিতে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ।

অন্যদিকে, ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪২। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ এবং তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ রেটিং পয়েন্টে এগিয়ে রশিদ।

ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে আফগানিস্তানের সেদিকউল্লাহ অটলের। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটের র‍্যাঙ্কিংয়েও। ওয়ানডে ব্যাটারদের তালিকায় সালমান উঠে এসেছেন ১২ নম্বরে, আর ডাকেটের অবস্থান এখন ১৩তম।

 

/এফআইআর/
সম্পর্কিত
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যা করতে হবে
বাংলাদেশ ও নেপালে বসছে নারী ক্রিকেটের বিশ্ব আসর
সর্বশেষ খবর
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান