১০ ওভারের জায়গায় ১১ ওভার! আফগান অধিনায়ককে নিয়ে বিসিবির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০

যুব ওয়ানডেতে একজন বোলারের সর্বোচ্চ ১০ ওভার করার নিয়ম। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সোহেল খান নাকি করেছেন ১১ ওভার! এই অভিযোগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ম্যাচে আম্পায়ারিংয়ের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। 

বুধবার সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে ঘটনাটি ঘটে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হান্নান সরকার জানিয়েছেন, অধিনায়কের প্রতিবেদনে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি সোহেলের ১১ ওভার বোলিংয়ের বিষয়টি উল্লেখ করে আলাদা একটি নোটও যুক্ত করা হয়েছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের রেফারি ইয়াসির লতিফজাইয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন বাংলাদেশের কর্মকর্তারা। সেখানে আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্ত এবং আফগান অধিনায়কের নির্ধারিত সীমার চেয়ে এক ওভার বেশি বোলিং করার বিষয়টি তুলে ধরা হয়।

ক্রিকইনফোকে হান্নান সরকার বলেন, ‘আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা অধিনায়কের প্রতিবেদনে লিখেছি। পাশাপাশি বিশেষ একটি নোটও যুক্ত করেছি, যেখানে ১১ ওভারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অধিনায়কের নিয়মিত প্রতিবেদন ফরমে এ ধরনের ঘটনার জন্য আলাদা কোনো জায়গা থাকে না। তাই সিদ্ধান্তগুলোর তালিকার পর অতিরিক্ত নোট যুক্ত করতে হয়েছে।’

ঘটনাটি কীভাবে ধরা পড়ে, সেই ব্যাখ্যাও দিয়েছেন হান্নান। তার ভাষ্য, আফগান অধিনায়কই দলের প্রধান স্ট্রাইক বোলার। তিনি জানান, ম্যাচের সময় বাংলাদেশের টিম ম্যানেজারের ফোনে ক্রিকইনফোর স্কোরকার্ড দেখে বোলারদের ওভার হিসাব করছিলেন তারা। কারণ, তাদের কাছে অফিশিয়াল স্কোরারের তথ্য সরাসরি পাওয়ার সুযোগ ছিল না।

হান্নান বলেন, ‘আমাদের নিজস্ব অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, সোহেল খান এরই মধ্যে ১০ ওভার বোলিং করে ফেলেছিল। বিষয়টি যখন আমাদের নজরে আসে, তখন সে আরেকটি ওভার শুরু করে দিয়েছে। ওভারটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আম্পায়ারদের বিষয়টি জানাই। কিন্তু ততক্ষণে ওভার শেষ হয়ে গেছে।’

ঘটনার ভিডিও ফুটেজ ম্যাচ রেফারির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশের এই কোচ। তার ব্যাখ্যা অনুযায়ী, স্কোরারের হিসাবে ভুলভাবে অন্য এক বোলারের নামে ওভারটি নথিভুক্ত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।

হান্নান বলেন, ‘অফিশিয়াল স্কোরার সোহেল খানের নামে ১০ ওভার লিখেছিলেন। ভুল করে একটি ওভার এমন একজন বোলারের নামে দেওয়া হয়েছিল, যিনি আসলে বোলিংই করেননি। ওই বোলার প্রথমে আম্পায়ারের কাছে নিজের ক্যাপ দিয়েছিলেন, কিন্তু পরে সেটি ফিরিয়ে নেন। এরপর অধিনায়ক নিজেই বোলিং করতে আসেন। স্কোরার বিষয়টি খেয়াল করেননি, ফলে ওভারটি অন্য বোলারের নামে নথিভুক্ত হয়ে যায়।’

শুধু অতিরিক্ত ওভার বোলিংয়ের অভিযোগই নয়, আম্পায়ারিংয়ের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট বাংলাদেশ দল। এর মধ্যে এলবিডাব্লিউ ও ক্যাচের আবেদন নাকচ হওয়ার ঘটনাও রয়েছে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সিরিজে ঘটে যাওয়া বিষয়গুলো আফগানিস্তান বোর্ডকে জানাতেই চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সিরিজে কী ঘটেছে, তা তাদের অবহিত করার জন্য আমরা লিখেছি। ভবিষ্যতে যেন তারা আরও সতর্ক থাকে, সে বিষয়ে অবগত করেছি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
এশিয়া কাপ রাইজিং স্টার্সে কঠিন গ্রুপে বাংলাদেশ
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু
সর্বশেষ খবর
পশ্চিমঘাটের পাহাড় দেখতে এবার কাচের ছাদ-জানালাযুক্ত বিশেষ ট্রেন 
পশ্চিমঘাটের পাহাড় দেখতে এবার কাচের ছাদ-জানালাযুক্ত বিশেষ ট্রেন 
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
বিশেষ উদ্দেশ্যে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার 
বিশেষ উদ্দেশ্যে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার 
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে