ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৪:০১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৪:০১

ইংল্যান্ডের নির্বাচকদের আস্থার বাইরে ছিলেন দুই বছরেরও বেশি সময়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও ছিল অনিশ্চয়তা। কিন্তু চলতি বছর প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন ওলি রবিনসন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৩২ বছর বয়সী এই পেসার।

মঙ্গলবার তার হাতে উঠেছে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চার ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন রবিনসন। তার বোলিং গড় ছিল মাত্র ৯.৩২। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে লর্ডসে ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ডসে সদস্যদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন তিনি। পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে দেওয়া ট্রফি।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিনসন। তিনি বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মানের। ইংল্যান্ড দল থেকে এত দীর্ঘ সময় দূরে থাকার পর ফিরে এমন একটি গ্রীষ্ম কাটানো আমার জন্য সত্যিই বিশেষ কিছু। এই পথে কিছু কঠিন মুহূর্তও ছিল। তাই এমন স্বীকৃতি পাওয়ার আনন্দ আরও বেশি।’

ইংল্যান্ডের হয়ে আবার খেলতে পারাটা উপভোগ করছেন জানিয়ে রবিনসন আরও বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলায় ফিরতে পেরে আমি দারুণ আনন্দিত। আশা করি, সামনে আরও অনেক কিছু দেওয়ার আছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
এশিয়া কাপের দলে সাব্বির
সর্বশেষ খবর
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান