নির্বাচকদের নজর কাড়তে চান মিরাজ

রবিউল ইসলাম
২৩ এপ্রিল ২০১৬, ১৯:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:১৯

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান তারকা বলা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। চলতি বছর ১১তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুলনার এই ক্রিকেটারের নেতৃত্বেই অংশ নেয় বাংলাদেশ। ওই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচেই জয়ের পেছনে অবদান রেখেছেন তিনি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টানা ৩টি অর্ধশতকসহ ৬ ম্যাচে মোট ২৪২ রান সংগ্রহ করেছেন মিরাজ। শুধু তাই নয় বল হাতেও তুলে নিয়েছেন ১২টি উইকেট।

সেই সঙ্গে দুর্দান্ত অধিনায়কত্বও করেছেন তিনি। তার পুরস্কার হিসেবে মিরাজকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন নির্বাচকরা। এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে মাঠে নামবেন মিরাজ। এমনিতেই নির্বাচকদের নজরে আছেন তিনি। এবারের লিগে ব্যাটে-বলে সমানভাবে পারফরম্যান্স করে নিজের ওপর নির্বাচকদের ফোকাসটা আরও পাকাপোক্ত করতে চান মিরাজ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ইতোমধ্যে কেটে গেছে প্রায় তিন মাস। এ দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তরুণ এই অলরাউন্ডার। অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে। রবিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে মাঠে নামবেন তিনি। ১৮ বছর বয়সী মিরাজ দুটি যুব বিশ্বকাপ খেলেছেন। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এখন তার লক্ষ্য আরও ওপরে। এ জন্য এই টুর্নামেন্টকে লক্ষ্য বানিয়েছেন তিনি। সবমিলিয়ে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ মিরাজের জন্য হতে যাচ্ছে অন্যরকম এক চ্যালেঞ্জের। শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো :-

প্রশ্ন :  অনেকদিন পর মাঠে নামছেন? কেমন অনুভূতি হচ্ছে?

মিরাজ অবশ্যই খুব ভালো লাগছে। এতোদিন অনুশীলন করেছি। কাল মাঠে নামবো, চিন্তা করতে ভালোই লাগছে। অনেকদিন ধরেই খেলার মধ্যে নেই। সত্যি কথা বলতে আমি খুবই রোমাঞ্চিত।

প্রশ্ন:  বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এখন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মিশন। বিষয়টি মাথায় আছে?

মিরাজ এই টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে সমানভাবে পারফর্ম করতে হবে। অনূর্ধ্ব-১৯ ছিল এক স্টেজে। এখন আমাকে অন্য স্টেজে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য ভালো খেলার বিকল্প নেই। এখানে সব জাতীয় দলের খেলোয়াড়রা খেলে। অভিজ্ঞ খেলোয়াড়রা খেলে। যাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার মাধ্যমের নিজের খেলার মান বাড়ানো সম্ভব হবে। আমার সম্পূর্ণ মনোযোগ নিজের ক্রিকেটীয় জ্ঞান সমৃদ্ধ করা। যা ভবিষ্যত ক্রিকেটে আমার জন্য উপকারী হবে। অনূর্ধ্ব-১৯ সতীর্থদের সঙ্গে মিরাজ

প্রশ্ন :  যুব বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। আপনার দিকে নির্বাচকদের ফোকাস আছে। টুর্নামেন্টে ফোকাসটা আরও নিজের দিকে নেওয়ার ভাবনাতো নিশ্চয়ই আছে?

মিরাজ অবশ্যই এমন চিন্তা আছে। আমি যদি প্রিমিয়ার লিগে আরও ভালো কিছু করি, তাহলে আমাদের দিকে ফোকাস আসবে। আমার প্রতি তাদের আত্মবিশ্বাস থাকবে। সবকিছুই নির্ভর করবে পারফরম্যান্সের উপর।

প্রশ্ন কলাবাগানের হয়ে আগেরবারও প্রিমিয়ার লিগ খেলেছেন। এবারও এই দলের হয়ে মাঠে নামছেন। কী ভূমিকা রাখতে চান?

মিরাজ ক্রিকেট মানেই চ্যালেঞ্জের খেলা। আমিও সব সময় তৈরি থাকি চ্যালেঞ্জ নেওয়ার জন্য। কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে চ্যালেঞ্জ থাকবে অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দেওয়া। যাতে আমার পারফরম্যান্সে টিম জেতে। নির্বাচকদের নজর কাড়তে চান মিরাজ

প্রশ্ন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। আপনার দৃষ্টিতে টিমটা কেমন হয়েছে?

মিরাজ আমাদের দলে জাতীয় দলের কেউ না থাকলে। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত অনেক ক্রিকেটার আছেন। তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে বেশ ভালো ভারসাম্য আছে দলটাতে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো হয়েছে দলটা। এছাড়া আমাদের দলে জুনিয়র ক্রিকেটার বেশি। জুনিয়র ক্রিকেটার দলে বেশি থাকলে, স্পিডটা একটু বেশিই থাকে!

প্রশ্ন টুর্নামেন্টে আপনার লক্ষ্য কি থাকবে?

মিরাজ এই টুর্নামেন্টে ব্যাট হাতে আমি ৪০০ প্লাস রান করার লক্ষ্য নির্ধারণ করেছি। এছাড়া বল হাতে কমপক্ষে ২০টি উইকেট তুলে নিতে চাই।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম