'বাঁচাও ফুটবল' প্যানেলে নেই জেলা ও বিভাগীয় সংগঠকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৬, ১৭:৩০আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৭:৪১

বাঁচাও ফুটবলআগামীকাল শনিবার বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীনের সম্মিলিত প্যানেলের বিপক্ষে লড়বে নরসিংদী-২ এর স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানের নেতৃত্বাধীন 'বাঁচাও ফুটবল' প্যানেল।

মূলত শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদেরের নির্দেশনায় পরিচালিত এ প্যানেলটিতে রয়েছেন একাধিক সাবেক জাতীয় ফুটবলার। তবে তারা সাম্প্রতিক সম‌‌‌য় ফুটবলের বাইরে ছিলেন। ফুটবলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না তারা।

এমনকি ওই প্যানেলে নেই জেলা বা বিভাগীয় পর্যায়ের কোনও ফুটবল সংগঠক। যদিও সভাপতি পদপ্রার্থী কামরুল আশরাফ খান বলছেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নতি করাই তার আসল লক্ষ্য। কামরুল আশরাফ খান স্থানীয় পর্যায়ে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও জাতীয় পর্যায়ে বা ঢাকা কেন্দ্রীক ক্লাবের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলেন না।

চার সহ-সভাপতি পদপ্রার্থীর মধ্যে খুরশিদ আলম বাবুল ও আশরাফউদ্দিন আহমেদ চুন্নু সাবেক জাতীয় ফুটবলার। চুন্নু হালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান হওয়াতে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১২ সালে নির্বাচনে সিনিয়র সভাপতি পদে ৬টি ভোট পেয়েছিলেন তিনি।

তবে খুরশিদ বাবুলকে এরকম কোনও ভূমিকায় বিগত বছরগুলোতে দেখা যায়নি। নজিব আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচিত পরিচালক। নির্বাচনে জিতলে তাকে বিসিবি অথবা বাফুফের যে কোনও একটি বেছে নিতে হবে। মুুমিনুল হক সাঈদ আরামবাগ এলাকার কাউন্সিলর। তিনি আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও ফুটবল সংগঠক।

সদস্য পদে ১৫ টি আসনের মাঝে ১৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে 'বাঁচাও ফুটবল' প্যানেল। বেশ কজন সাবেক জাতীয় ফুটবলার রয়েছেন এখানে। আছেন বাফুফের বিগত কার্যনির্বাহী কমিটির সদস্য বিজন বড়ুয়া ও সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। তারা দুজন কাজী সালাহউদ্দীনের প্যানেলে ঠাঁই না পেয়ে বিপক্ষ শিবিরে যোগ দেন।

বাঁচাও ফুটবল প্যানেল

সভাপতি:  
কামরুল আশরাফ খান, এমপি।

সহ-সভাপতি:  খুরশিদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ।

সদস্য:  নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফারুজ্জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, মো. ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, কায়সার হামিদ, হাসানুজ্জামান খান বাবলু, বিজন বড়ুয়া, ইমতিয়াজ সুলতান জনি, সাইফুর রহমান মনি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম