ভ্যালেন্সিয়ার বিপক্ষে দর্শক বেল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৬, ১৫:৫৫আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:৫৯

গ্যারেথ বেল। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। কারণ সেই ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারবেন না তাদের ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।
শুক্রবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, মেডিক্যাল পরীক্ষায় বেলের ডান হাঁটুতে চোট ধরা পড়েছে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান তিনি। সেই ম্যাচে জয়ে ভূমিকা ছিল বেলের। 
মূলত লা লিগার শেষ রাউন্ড আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখেই বেলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রিয়াল।
লা লিগায় বর্তমানে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। বার্সেলোনার সমান ৮৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম