মেসি-নেইমারের প্রতি কৃতজ্ঞ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৬, ১৫:৪৪আপডেট : ১২ মে ২০১৬, ১৬:৩৮

মেসি-নেইমারের প্রতি কৃতজ্ঞ সুয়ারেজ চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে 'পিচিচি' ট্রফি জেতার দৌড়ে এগিয়ে বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ইতোমধ্যে সুয়ারেজ এই আসরে ৩৪ ম্যাচ খেলে করেছেন ৩৭ গোল। এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ৩৩ গোল করে ‘পিচিচি’ ট্রফি জেতার দৌড়ে রয়েছেন দুই নম্বরে। বাকি আছে আর একটি ম্যাচ। চার গোলের ব্যবধানে এগিয়ে থাকা সুয়ারেজের সম্ভাবনাই বেশি ‘পিচিচি’ ট্রফি জেতার।

লিভারপুলের সাবেক এই গোলমেশিন জানালেন, যদি 'পিচিচি' ট্রফি জিতেই যান, তবে সেক্ষেত্রে বার্সার সতীর্থ লিওনেল মেসি আর নেইমারের অবদান থাকবে সবচেয়ে বেশি। 

তিনি বলেন, 'আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে মেসি-নেইমার। আমি যদি এই ট্রফি শেষ পর্যন্ত জিতেই যাই, তাহলে দলের বাকিদেরও আমি ক্রেডিট দেব। দলের পেনাল্টি কিক নেওয়ার জন্য মেসি আর নেইমার স্পেশালিস্ট হিসেবেই মাঠে উপস্থিত থাকে। তবে, তারা আমাকে বারবার অনুরোধ করছে পেনাল্টি কিক নিয়ে নিজের গোল বাড়িয়ে নেওয়ার জন্য।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান