বায়ার্ন মিউনিখের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৬, ২২:৩৩আপডেট : ১৪ মে ২০১৬, ২২:৩৫

বায়ার্ন মিউনিখের শিরোপা উৎসব জার্মান বুন্দেসলিগার শিরোপা বেশ কয়েক দিন আগেই নিশ্চিত করে নিয়েছে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। আজ কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে তারা মাঠে নামে হ্যানোভারের বিপক্ষে। হ্যানোভারকে ৩-১ গোলে হারিয়েই শিরোপা উৎসব করেছে বায়ার্ন।

৩৪ ম্যাচে বায়ার্ন মিউনিখ সংগ্রহ করেছে ৮৮ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বুরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৭৭ পয়েন্ট। তবে জার্মান বুন্দেসলিগায় এই দুই ক্লাবের কোনও প্রতিপক্ষই নেই। তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহ ৫৭ পয়েন্ট! বুন্দেসলিগা শিরোপা হাতে গার্দিওলা

পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলেন আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করার জন্য। তবে বারবার সেমিফাইনাল খেললেও চ্যাম্পিয়ন্স লিগ আর জয় করা হয়নি তার। অবশ্য তিনি দায়িত্ব নেওয়ার পর বায়ার্ন মিউনিখ আর লিগ শিরোপা হারায়নি। জয় করেছে জার্মান কাপও। মৌসুম শেষ হতেই গার্দিওলা চলে যাবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এখানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান। বার্সেলোনার কোচ হিসেবে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন গার্দিওলা। দেখা যাক, এবার ম্যানসিটিতে সফল হতে পারেন কিনা!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম