জিতেও হতাশা রিয়াল শিবিরে

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৬, ২৩:২১আপডেট : ১৪ মে ২০১৬, ২৩:৫৯

হতাশা রিয়াল শিবিরে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকমতোই করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু অন্য ম্যাচে গ্রানাডার মাঠে বার্সেলোনা জেতায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে জিনেদিন জিদানের দলকে।

দেপোর্তিভোর মাঠে শনিবার ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে রিয়াল। আরেক ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল। লিগে টানা দ্বাদশ জয় তুলে নেওয়া রিয়ালের পয়েন্ট ৯০।

মোট ৪০ গোল করে পিচিচি ট্রফিটাও নিশ্চিত করেছেন লুইস সুয়ারেজ। ৩৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।

শনিবার দেপর্তিভোর বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বেলের পাস ধরে করিম বেনজেমা বাড়ান রোনালদোকে। ফাঁকায় বল পেয়ে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। টনি ক্রুসের কর্নারে রোনালদোর হেড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। এবারের লিগে এটি তার ৩৫তম গোল।

অবশ্য সামনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় শিরোপা জয়ের সুযোগ থাকছে জিনেদিন জিদানের দলের।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি