৬৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৬, ১৪:৩৭আপডেট : ১৫ মে ২০১৬, ১৫:০৭

গঞ্জালো হিগুয়েন দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। নাপোলির হয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি। তার দল ইতালিয়ান সিরি 'আ' শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল গঞ্জালো হিগুয়েন।

এবারের মৌসুমে ইতালিয়ান ঘরোয়া লিগে ৩৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬ গোল। যার মধ্য দিয়ে ৬৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন। এক মৌসুমে ইতালিয়ান সিরি 'আ'র সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন এই ফুটবলার। ১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করে এই রেকর্ডটিকে এতো দিন নিজের দখলে রেখেছিলেন এসি মিলানের গুনার নোর্দাল।

শনিবার রাতে ফ্রোজিনোনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মৌসুম শেষ করেছে নাপোলি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন হিগুয়েন। ম্যাচের ৫২, ৬২ ও ৭১ মিনিটে তিনবার ফ্রোজিনোনের জাল কাঁপান ২৮ বছর এই তারকা।

হিগুয়েন বলেন, 'আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি রেকর্ডটি নিজের করে নেব। সেটা পেরেছি। এই রেকর্ড গড়তে পারায় আমি গর্বিত। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমরা উদযাপন করতেই পারি যে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলতে পারব।'

৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি’আয় তালিকায় নাপোলির অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা চ্যাম্পিয়ন জুভেন্টাসের সংগ্রহ ৯১ পয়েন্ট।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম