লিগ ওয়ানের শেষ ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই-এর হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নান্তোসের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড বুকে নাম লেখালেন এ স্ট্রাইকার। সুইডিস এ তারকা লিগ ওয়ানে এখন এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা (৩৮)। ইব্রার আগে ১৯৭৭-৭৮ মৌসুমে ৩৭ গোল করে কার্লোস বিয়ানচি এতদিন রেকর্ডের মালিক ছিলেন।
নান্তোসের বিপক্ষে লিগের শেষ ম্যাচে এদিন ৪-০ গোলে জয় পায় পিএসজি। আর নিজেদের শেষ ম্যাচে ট্রফি নিয়ে উৎসব করে আগেই ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্সস হওয়া দলটি।
আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে ইব্রাকে। বিভিন্ন গণমাধ্যমের খবর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তিনি।
/এমআর/








