ডেভেলপমেন্ট কাপে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৯:০৯আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:১০

ডেভেলপমেন্ট কাপে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।
আজ সোমবার ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ঢাকা বিভাগকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় রংপুর।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থেকেই শেষ হয়। এরপর টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে শিরোপা জিতে নেয়।
ডেভেলপমেন্ট কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা বিভাগের সেহাব (টাঙ্গাইল)।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় ।
অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. আবুল হাশেম, সহকারী পরিচালক ও টুর্নামেন্টের সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান লোভন, সহকারী পরিচালক ও টুর্নামেন্টের সমন্বয়কারী মো. তারিকউজ্জামান নান্নু উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম