ক্রুইফকে পেয়ে উচ্ছ্বসিত মামুনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ২১:১২আপডেট : ১৭ মে ২০১৬, ২১:১৩

ক্রুইফকে পেয়ে উচ্ছ্বসিত মামুনুলরা২০১৩ সালে প্রথমবার লোডভিক ডি ক্রুইফকে কোচ হিসেবে পাওয়ার পর টানা ১৬ মাস তার অধীনে অনুশীলন ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টসহ অনিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ নয় মাস বিরতির পর আজ  মঙ্গলবার আবার বাংলাদেশের সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। পুরনো কোচকে কাছে পেয়ে উচ্ছ্বসিতই মনে হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের।
নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর পছন্দ ডি ক্রুইফের ব্যক্তিত্ব। তিনি বলেন, ‘তার ব্যক্তিত্ব ও খেলার ধারা আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে তিনি যেভাবে দল পরিচালনা করেন তা খেলোয়াড়দের জন্য উৎসাহব্যঞ্জক।’
সাবেক আধিনায়ক মামুনুল ইসলামের ভালো লাগে ডি ক্রুইফের ম্যান ম্যানেজমেন্ট ও মোটিভেশন। তার ভাষায়, ‘প্রতিটি খেলোয়াড়কে  মোটিভেট করা ও দলকে এক সুতোয় গাঁথা একজন কোচের অন্যতম বৈশিষ্ট্য। ডি ক্রুইফ এক্ষেত্রে আমার দেখা সেরা।’
উল্লেখ্য, ক্রুইফ বিদায় নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইতালিয়ান ফাবিও লোপেজ, স্বদেশি মারুফুল হক ও স্পেনের সানচেজ মোরেনোর অধীনে খেললেও সাফল্য পায়নি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান