প্লাতিনির উত্তরসূরি নির্বাচন সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৬, ১৪:১২আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:১৪

মিশেল প্লাতিনি।আগামী ১৪ সেপ্টেম্বর মিশেল প্লাতিনির উত্তরসূরি নির্বাচন করবে উয়েফা। এইমাসে তার পদত্যাগের কথা রয়েছে। উয়েফার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এথেন্সে।
নতুন সভাপতি নির্বাচিত হলেও তিনি প্লাতিনির সময়টুকু পূরণ করবেন। যেটা শেষ হবে ২০১৯ সালের মার্চে।
উল্লেখ্য, ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে ২০১১ সালে ‘অনৈতিক ভাবে’ অর্থ নেওয়ার দায়ে গত বছর ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার প্লাতিনিকে।

তবে নিজে কোনও অন্যায় করেননি বলে দাবি করে আসছিলেন সাবেক এই ফুটবলার। বিষয়টি নিয়ে তিনি শেষ পর্যন্ত ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আন্তর্জাতিক আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে দ্বারস্থ হলেও আদালত তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। শুধুমাত্র শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

গত ৯ মে আদালত এই রায় প্রদান করেন। এরপরেই প্লাতিনি উয়েফা সভাপতির পদ থেকে নিজের পদত্যাগের বিষয়টি জানান।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী