স্কোয়াড থেকে ৫জনকে বাদ দিলেন ক্রুইফ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৬, ১৭:১৫আপডেট : ২০ মে ২০১৬, ১৭:২০

লোডভিক ডি ক্রুইফপুনরায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়ে কোচ লোডভিক ডি ক্রুইফ প্রথম দিনেই ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞদের ওপর ভরসা রাখতে চান। অবশেষে তিন দিন অনুশীলন করানোর পর দলের পরিধি কিছুটা কমিয়ে আনলেন এই ডাচ ম্যান। ৩৬ জন থেকে পাঁচ জনকে বাদ দিয়েছেন। বাদ পড়াদের সবাই নতুন মুখ।
এরা হলেন- রহমতগঞ্জের দুই ফরোয়ার্ড নুরুল আবসার, মান্নাফ রাব্বি, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, উত্তর বারিধারার মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ ও বিজেএমসির উইঙ্গার সৈকত মাহমুদ।
এর আগে প্রাথমিক ক্যাম্পে ৩৪ জনকে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সোহেল রানা ও মামুনুল ইসলাম যোগ দেন। প্রাথমিক দলে এবার ডাক পেয়েছিলেন ছয় নতুন মুখ। এদের মধ্যে পাঁচজনই বাদ পড়ায় থাকলেন শুধু রহমতগঞ্জের ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তূর্য।

পাঁচ জন বাদ পড়া প্রসঙ্গে ক্রুইফ বলেন, ‘ তারা ভালো খেলোয়াড়। তবে আরও পরিপক্বতা ও সময় প্রয়োজন। তাজিকিস্তানের দুটি ম্যাচের আগে আমি নতুন করে কাউকে বেশি সময় দিতে পারছি না। ’

বাদ পড়লেও এদের মধ্যে সম্ভাবনা দেখছেন জাতীয় দলের কোচ,‘ আমি এদের দুই-তিন জনের মাঝে ভবিষ্যতের দায়িত্বভার নেওয়ার যোগ্যতা দেখতে পেয়েছি। ’

জাতীয় দলের তালিকায় না থাকলেও ব্যক্তিগত যোগাযোগ করে দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ প্রবাসী জোসেফ নূর রহমান। মান্নাফ রাব্বি,নুরুল আবসারের সঙ্গে জোসেফকেও বিদায় জানানো হয়েছে।

জোসেফ সম্পর্কে ক্রুইফের মন্তব্য, ‘আমার বর্তমান পরিকল্পনার সঙ্গে তাকে এখন অন্তর্ভুক্ত করা কঠিন। পরবর্তীতে পুনরায় বিবেচনা করা হবে। ’

উল্লেখ্য, ২ জুন তাজিকিস্তানে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ২৯ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মূল স্কোয়াড হবে ২৩ জনের। নতুন পাঁচ জন এবং অভিজ্ঞ ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ইনজুরির জন্য নিজেই দল থেকে সরে দাঁড়ানোয় এখন ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ৩০।

চূড়ান্ত দলের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কোচের পরিকল্পনা ২৩ জন উড়াল দিলেও বাকি খেলোয়াড়রা অন্য সহকারী কোচের অধীনে (পারভেজ বাবু) নিয়মিত অনুশীলনে থাকবেন। কারণ যে কোনও প্রয়োজনে এদের মাঝে ৭ জুন হোম ম্যাচের জন্য তারা বিবেচিত হতে পারেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি