আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন তেভেজ-দিবালা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৬, ১৩:২৮আপডেট : ২১ মে ২০১৬, ১৫:৩২

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন তেভেজ-দিবালা চমক নিয়েই কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার জাতীয় দল ঘোষণা করেছেন দলীয় কোচ জেরার্ডো মার্টিনো। আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া এবারের লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরটির জন্য ঘোষিত দলে নেই কার্লোস তেভেজ। তেভেজের মতো দলে জায়গা হয়নি জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দিবালারও।

এদিকে পিএসজি ছেড়ে চীনে পাড়ি জমানো এজিকুয়েল লাভেজ্জির জায়গা পেয়েছেন মার্টিনোর দলে। আর্জেন্টিনার আক্রমণভাগে লাভেজ্জির পাশাপাশি লিওনেল মেসির সঙ্গে রয়েছেন গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া ও নিকোলাস গাইতান।

গোলরক্ষকের তালিকায়ও থাকছে চমক। গত দুই মৌসুম রিয়াল সোসিয়েদাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা জেরোনিমো রুয়িকে দলে রাখেননি মার্টিনো। সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান ও মারিয়ানো আন্দুজারের ওপর আস্থা রেখেছেন তিনি।

আর্জেন্টিনার চূড়ান্ত দল:

গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান, মারিয়ানো আন্দুজার ও সার্জিও রোমেরো।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো, জোনাথন মেইদানা, ভিক্টর কেস্তা, ফাকুন্দো রনকাগলিয়া, মার্কোস রোহো, নিকোলাস ওটামেন্দি ও রামিরো ফুনেস মোরি।

মিডফিল্ডার: লুকাস বিলিয়া, এরিক লামেলা, হাভিয়ের পাস্তোরে, হাভিয়ের মাচেরানো, অগুস্তো ফার্নান্দেজ, মাতিয়াস ক্রানেভিতার ও এভার বানেগা।

ফরোয়ার্ড: অ্যাঙ্গেল ডি মারিয়া, নিকোলাস গাইতান, এজেকিয়েল লাভেজ্জি, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও আগুয়েরো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান