তাজিকিস্তানের কাছে বাংলাদেশের বড় হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২৩:২৪আপডেট : ০২ জুন ২০১৬, ২৩:৩০

তাজিকিস্তানের কাছে বাংলাদেশের বড় হার এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে তাজিকিস্তানের কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরেছে মামুনুল ইসলামের দল।
বিশ্বকাপ বাছাই পর্বে গত বছর অক্টোবরে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তখন অবশ্য কোচ ছিলেন ইতালিয়ান ফাবিও লোপেজ। ২০০৭ বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশ তাজিকিস্তান গিয়ে একই ব্যবধানে হেরেছিল।
বৃহস্পতিবার ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় তাজিকিস্তান। একক নৈপুণ্যে ফরোয়ার্ড জাহঙ্গির এরগাশের একক নৈপুণ্যে বাংলাদেশের রক্ষণব্যুহ ভেদ করে কোনাকুনি শটে প্রথম গোলটি করেন। ৩০ মিনিটে জাহঙ্গির ব্যবধান দ্বিগুণ করেন। চমৎকার গোল ছিল সেটি। উমের যান শারিভবের নিচু ক্রসে দুরন্ত প্লেসিংয়ে পোস্টে বল জালে জড়িয়ে দেন তিনি। তিন মিনিট পর কর্নার থেকে বক্সের ভেতর বল পেয়ে যান উমর বয়েভ। বক্সের মাঝামাঝি থেকে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন তিনি।
৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক তাজিকিস্তান। দ্বিতীয়ার্ধেও তাজিকিস্তানের গোল অব্যাহত থাকে। ৪৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন দাবরাজভ। ৭১ মিনিটে হেড করে পঞ্চম গোলটি করেন উমেদজাভ শারিভব।

এই হারের ফলে এশিয়ান কাপের বাছাই খেলা বাংলাদেশের জন্য আরও শঙ্কার মধ্যে পড়লো। ৭ জুন তাজিকিস্তানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ঢাকায়।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান