কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখেনি ব্রাজিল। ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে দুঙ্গার শিষ্যরা।
রবিবার এক ঝাঁক তরুণ প্রজন্মের দল নিয়েই মাঠে নামে ব্রাজিল। কিন্তু তারুণ্যে ভরপুর ব্রাজিল সেভাবে মাঠ কাঁপাতে পারেনি। দুই অর্ধই গোলহীন ছিল। তবে ইকুয়েডরের জন্য দুর্ভাগ্যই বলতে হবে। ৬৬ মিনিটে মিলার বোলানসের নেওয়া ক্রস কোনওরকমে জালে জড়ালেও বিতর্কিতভাবে সেটি নাকচ করে দেন অফিসিয়ালরা।
উল্লেখ্য, কোপা আমেরিকায় সর্বশেষ ১৭ ম্যাচে দুটি ম্যাচে হেরেছে ব্রাজিল। যেখানে জয় ৮টিতে আর ড্র ৭টিতে। এছাড়া এই মিশন শুরুর আগে চোট নিয়ে ছিটকে গেছেন কস্তা, কাকা, গুস্তাভো, রাফিনিয়া, অলিভিয়েরা ও এডারসন।
/এফআইআর/








