রাশিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৬, ১৮:০৫আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:১৭

রাশিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা রাশিয়ার ফুটবল ইউনিয়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। মূলত ইংল্যান্ড-রাশিয়া ম্যাচে গ্যালারিতে রুশ দর্শকদের বিশৃঙ্খলার তদন্ত করবে উয়েফা। ইতোমধ্যেই যার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। যেখানে তিনটি অভিযোগের তদন্ত করা হবে। এগুলো হলো-  বিশৃঙ্খলা, বর্ণবাদী আচরণ ও আতশবাজি পোড়ানো।
ফ্রান্সের মার্শেইতে ২০১৬ ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড ও রাশিয়া। কিন্তু শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইংলিশ সমর্থকদের ওপর চড়াও হন বেশ কয়েকজন রাশিয়ান সমর্থক। রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয় শত শত মানুষ। একদল অন্য দলকে ধাওয়া দেয়। শেষ পর্যন্ত লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। টানা তৃতীয় দিনের মতো ফ্রান্সের মার্সেই ফুটবল দাঙ্গার শহরে পরিণত হয়েছে। যদিও এদিন মাঠের খেলা ১-১ গোলে ড্র করেছে উভয় দল।

দুই দলের ম্যাচের আগেই উত্তেজিত হয়ে পড়ে তাদের সমর্থকরা। বোতল, ক্যাফের চেয়ার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক ইংলিশ সমর্থক মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, রড দিয়ে পেটানো হয়েছে ওই সমর্থককে। মাথায়ও মারা হয়েছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আরও ৩৪ জন ফুটবল সমর্থক হয়েছে আহত।

এদিকে রাশিয়ার ক্রীড়া মন্ত্রী ভিতালি মুটকো উয়েফার নেওয়া পদক্ষেপকে সঠিক বলেই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এটাই সঠিক পদক্ষেপ। যেখানে আতশবাজি পোড়ানো হয়েছে, গ্যালারিতে মারামারি হয়েছে। এটার নিষ্পত্তি হওয়া প্রয়োজন।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের