ফ্রান্সকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৬, ০৩:৪০আপডেট : ২০ জুন ২০১৬, ১০:১১

এক ম্যাচ হাতে রেখেই ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল শেষ ষোলোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি। কিন্তু, ভক্ত-সমর্থকদের হতাশই করলো স্বাগতিকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।  ফ্রান্সকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড

গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে সুইজারল্যান্ডও। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পায় আলবেনিয়া।

ঘরের মাঠ লিলে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স। সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার পগবার নৈপুণ্যে পাঁচ মিনিটের মধ্যে তিন-তিনবার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়; তবে ভাগ্যের ফেরে আর সুইস গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।

শুরুর আক্রমণের ঝাপটা সামলে নিজেদের গুছিয়ে নেয় সুইজারল্যান্ড। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে উঠে তারা; কিন্তু প্রথমার্ধে নিশ্চিত কোনও সুযোগ তৈরি করতে পারেনি।

৫৭তম মিনিটে ফরাসিদের হতাশ করে গোল করার মতো জায়গায় থেকে গোলরক্ষক বরাবর শট নেন গ্রিজমান। ৭৫তম মিনিটে আরেকবার ফ্রান্সের গোলের চেষ্টায় বাধা ক্রসবার। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের দুজনকে গতিতে পরাস্ত করে অনেকটা ছুটে দারুণ এক ক্রস দেন মিডফিল্ডার মুসা সিসোকো। ডি বক্সের বাঁ-দিক দিয়ে ঢুকে তাতে জোরালো ভলি করেন পায়েত। গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারের বাধা এড়াতে পারেননি।

প্রথম দুই ম্যাচেই শেষ মুহূর্তে জয়সুচক গোল করা পায়েত এ দিনও সুযোগ পেয়েছিলেন; কিন্তু এবার আর পারলেন না। তার ফ্রি-কিক সুইজারল্যান্ডের রক্ষণ দেয়ালেই আটকে যায়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম