আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৬, ০৮:২৭আপডেট : ২২ জুন ২০১৬, ০৯:১৬

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন লিওনেল মেসি। কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে এখন তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি

আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। ১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধের ৩২তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি।

ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে বিপদ ডেকে আনেন ক্রিস ওন্ডোলোভস্কি। ফ্রি-কিক নেওয়ার আগে বুটের ফিতা সময় নিয়ে বাঁধলেন মেসি। তারপর নিলেন বাঁ পায়ের বাঁকানো এক শট। বল ডান কোণের ক্রসবার ঘেঁষে ঢুকলো জালে। সঙ্গে সঙ্গে রেকর্ডের খাতায় রেখা হলো মেসির নাম।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের