মেসিকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দল

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৭:০২আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:১২

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দল রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনার একাংশের দল ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। বৃহস্পতিবার আংশিক ঘোষিত এই দলে অধিনায়ক লিওনেল মেসিকে রাখেননি তিনি। বাকি পুরো দল কোপা আমেরিকার ফাইনালের পরই ঘোষণা করা হবে।
অবশ্য মেসির না থাকা আগে থেকেই অনুমিত ছিল। কারণ একই সঙ্গে কোপা ও অলিম্পিকে না খেলানোর পক্ষেই যুক্তি মার্টিনোর। আপাতত অলিম্পিক দলের ৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন কোচ মার্টিনো।
এদের মধ্যে শুধু তিনজনই ইউরোপিয়ান লিগে খেলেছেন। এরা হলেন- রিয়াল সোসিয়েদাদের গোলকিপার জেরোনিমো রুইয়ি, অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরেয়া ও এম্পোলি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
বাকি ছয়জন আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন লিগের খেলোয়াড়- জিওভানি লো সেলসো (রোজারিও সেন্ট্রাল), এমানুয়েল মাম্মানা (রিভার প্লেট), জোনাথন সিলভা (বোকা জুনিয়র্স), হোসে লুইস গোমেজ (লানুস), মরিসিও মার্টিনেজ (ইউনিয়ন) ও ক্রিশ্চিয়ান এসপিনোজা (হুরাকান)।

উল্লেখ্য, ক্যারিয়ারে এরআগে একবারই অলিম্পিকে খেলেছেন মেসি। ২০০৮ বেইজিং অলিম্পিকে মেসির জাদুতেই অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। রিও অলিম্পিকে 'ডি' গ্রুপে তারা পর্তুগাল, আলজেরিয়া ও হন্ডুরাসের বিপক্ষে খেলবে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান