উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি বেলের ওয়েলস

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৬, ১৩:৫২আপডেট : ২৫ জুন ২০১৬, ১৫:৪৪

nintchdbpict000247245362-e1466802401713 শুক্রবার গণভোটের রায়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রেট ব্রিটেন। এতে খুশির হাওয়া বইছে ইংল্যান্ড ও ওয়েলসে। পাশাপাশি হতাশা গ্রাস করেছে নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে। কারণ এই দু’টি দেশের অধিকাংশ মানুষই চাননি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে।

রাজনৈতিক এই সমীকরণের ৩৬ ঘণ্টার মধ্যে ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড। আজ রাত ১০টায় মুখোমুখি হবে দল দুটি। গ্রুপ-বি’এর তিনটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে নক-আউট পর্বে উঠেছে ওয়েলস। ইংল্যান্ড ও স্লোভাকিয়াকে পিছনে ফেলে তারাই হয়েছে গ্রুপের সেরা। পক্ষান্তরে গ্রুপ-সি’র তৃতীয় স্থান দখল করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে নর্দান আয়ারল্যান্ড। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট।

ওয়েলস তারকা গ্যারেথ বেলের ইউরো কাটছে স্বপ্নের মতো। তিন ম্যাচের প্রতিটিতে গোল পেয়েছেন, দুর্বল ওয়েলসকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলেছেন শেষ ষোলোয়। তবে এখানেই থামতে চাননা বেল। তিনি বলেন, ইংল্যান্ডের ওপরে থেকে গ্রুপ শেষ করাটা দারুণ ব্যাপার। আর কেউ তিন ম্যাচ খেলে বাড়ি চলে যেতে চায় না। সবার লক্ষ্য থাকে শিরোপা জয়ের। তবে এই মুহূর্তে আমরা শুধু নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছি।

ওয়েলসের বেল থাকলে উত্তর আয়ারল্যান্ডের আছে স্ট্রাইকার কাইল লেফার্টি। ইউরো বাছাইপর্বে তিনিও বেলের সমান ৭ গোল করেছেন। আর এবারে ইউরো কাপেও বল পায়ে ফর্ম দেখাচ্ছেন উভয়ে। ইউরো কাপে এখনও গোলের দেখা পাননি লেফার্টি। তবে ওয়েলসের মোকাবিলায় নামার আগে লেফার্টি বলেন, 'আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যে কোনও দলকে হারাতে সক্ষম। এজন্য কখনও ভাগ্যের ছোঁয়াও লাগে।'

পরস্পর ৮ মোকাবিলায় উত্তর আয়ারল্যান্ডের জয়ের স্মৃতি নেই। নর্দান আইরিশদের বিপক্ষে ওয়েলসের ৪ জয় ও ৪ ম্যাচ ড্র। বৃটিশ সতীর্থ দুই দেশের সর্বশেষ ফুটবল দ্বৈরথটি দেখা গিয়েছিল দীর্ঘ ৩৬ বছর আগে। ১৯৮০ সালে কার্ডিফে নিজ মাঠে ওই ম্যাচে ১-০ গোলে জয় পায় ওয়েলস। তবে তাদের সাম্প্রতিক নৈপুণ্যটা ভক্ত-সমর্থকদের জন্য আশাব্যঞ্জক। আন্তর্জাতিক শেষ ১৫ ম্যাচে উত্তর আয়ারল্যান্ড হার দেখেছে মাত্রই দুইবার। এতে নর্দান আইরিশদের ৭টি জয় ও ৬ ম্যাচ ড্র।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম