বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
শনিবার সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, 'টম সেইন্টফিটের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি তিনি বাংলাদেশ ফুটবলকে সাফল্য এনে দিতে পারবেন।'
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের কোচ হওয়ার ইঙ্গিত দিয়েছেন সেইন্টফিট নিজেই। তিনি বলেছিলেন, ‘এ মুহূর্তে আমি বাংলাদেশের কোচ নই। কারও সঙ্গে কোনও কথাবার্তাও হয়নি। আমি এখানে এসেছি কিছু ম্যাচ দেখতে। এরপর আমি বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর ও সভাপতির সঙ্গে কথা বলবো। এরপর হয়তো আমার ভাগ্য পরিবর্তন হতেও পারে।’
টম সেইন্টফিট বাংলাদেশ ফুটবলকে জানেন ২০০৪ সাল থেকে। ইতোমধ্যেই তিনি টোগো, নামিবিয়া, ইয়েমেন, জিম্বাবুয়ের কোচ ছিলেন। ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন মধ্য প্রাচ্য ও আফ্রিকায়। সেই ২০০৪ সালেই জাপানে অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলতে গিয়েছিল বাংলাদেশ।
/আরএম/এমআর/







