মেসিকে পছন্দ করলেও চিলির জয় চান সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ০০:৩৪আপডেট : ২৭ জুন ২০১৬, ০০:৩৮

মেসিকে পছন্দ করলেও চিলির জয় চান সৌম্য কোপা আমেরিকার শতবর্ষী আসরকে স্মরণীয় করে রাখতে পুরোপুরি প্রস্তুত আর্জেন্টিনা। আর এই লক্ষ্যে দেশকে ২৩ বছর পরে বড় কোনও শিরোপা উপহার দিতেও মেসি বাহিনী দারুণভাবে মুখিয়ে আছে। সোমবার ভোরে চিলেকে হারাতে পারলেই ২৩ বছরের আক্ষেপ কাটাবে আর্জেন্টিনা।

বর্তমান তরুণ ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকার। ক্রিকেটার হলেও ফুটবল আছে পছন্দের তালিকায়। যদিও সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি তার। সোমবার ভোরে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-চিলির ফাইনাল ম্যাচটি অবশ্য মিস করবেন না তিনি।

তার বিশ্বাস এই ম্যাচে চিলিই জিতবে। মেসিকে পছন্দ করলেও চিলিকেই সাপোর্ট করছেন তরুণ এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মূলত পতুগালের সাপোর্টার। ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ফ্যান। এখন যেহেতু পতুর্গাল নেই। আমি চাইবো চিলি যেন জিতে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মেসিকে খুব পছন্দ করি। তবুও চাই চিলিই জিতুক। শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টার নয় বলেই এই চাওয়া!’

কেমন ব্যবধান হবে বলে মনে করেন-এমন প্রশ্নে সৌম্য বলেন, ‘এটা বলা কঠিন। তবে ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। বড় দল কিংবা ছোট দল বলে আসলে কিছু নেই।’ তার মতে, ‘অনেকে হয়তো আর্জেন্টিনা করে শুধুমাত্র মেসির জন্য। আমি অবশ্য শুধু রোনালদোর জন্য পর্তুগাল সাপোর্ট করি না। ওই দলটার প্রতি আমার ছোটবেলা থেকেই ভালোবাসা রয়েছে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান