স্পেনকে কাঁদিয়ে শেষ আটে ইতালি

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৬, ২৩:৫২আপডেট : ২৮ জুন ২০১৬, ০০:১৭

২০১২ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে হতাশায় ডুবতে হয়েছিল ইতালিকে। শিরোপার হাসি হেসেছিল স্পেন। আজ সোমবার প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে গতবারের দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ হাইভোল্টেজ এই ম্যাচে স্পেনকে হারিয়ে দারুণ বদলা নিল আজ্জুরিরা। গতবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছেছে ইতালি। এ হারে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে ছিটকে গেল ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। আজ্জুরিদের হয়ে একটি করে গোলটি করেছেন জর্জিও চিয়েল্লিনি (৩২ মিনিটে) ও গ্রাজিয়ানো পেল্লে (৯১ মিনিটে)।  গোলের পর সতীর্থদের সঙ্গে চিয়েল্লিনির উল্লাস

এবারের গ্রুপ পর্ব থেকেই কেমন যেন নিষ্প্রভ টানা দুই আসরে ইউরো জয়ী স্পেন। গ্রুপে রানার্সআপ হয়ে উঠতে হয়েছে দ্বিতীয় রাউন্ডে। হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। শেষ ষোলোতে ইতালির কাছে হেরেই বিদায় নিলেন পিকে-রামোস-ইনিয়েস্তা-মোরাতারা। 

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। আলেহান্দ্রো ফ্লোরেঞ্জির ফ্রি-কিকে গ্রাৎসিয়ানো পেল্লের হেড জালে ঢোকার পথে ঠেকিয়ে দেন ডেভিড ডে গিয়া।

এরপর বেশ কয়েকবার স্পেনের রক্ষণে হানা দেয় ইতালি। তবে কন্তের শিষ্যরা গেলের দেখা পায় ৩৩ মিনিটে। এদেরের নিচু শট ডে গিয়া ঠেকালে ফিরতি বল জালে পঠিয়ে দেন জর্জিও চিয়েল্লিনি। বিরতির আগে বাঁ দিক থেকে বল নিয়ে এসে এমানুয়েলে জাক্কেরিনির দূরপাল্লার শট দুর্দান্ত সেভ করেন ডে গিয়া।

হতাশ বুস্কেটস ও রামোস

বিরতির পর স্পেনকে আক্রমণের বেশি সুযোগ দেয়নি ইতালি। ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ একটি সুযোগ নষ্ট করেন এদের। পেল্লের ফ্লিকে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। সোজাসুজি আসা শট ঠেকিয়ে দেন ডে গিয়া।

ম্যাচের শেষ ১৫ মিনিটে ইতালিকে চেপে ধরে স্পেন। ৭৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ভলি দক্ষতার সঙ্গে ফেরান বুফ্ফন। পরের মিনিটে পিকের দূরপাল্লার শট ডানে ঝাঁপিয়ে ঠেকান বর্ষীয়ান এই গোলরক্ষক। খেলার শেষ মুহূর্তে উল্টো আরেকটি ‌‌‌গোল খেয়ে বসে স্পেন। ৯১ মিনিটে পেল্লের কাছ থেকে নেওয়া ভলিতে দারুণ এক জয় নিশ্চিত হয়ে যায় ইতালির। স্পেনকে কাঁদিয়ে শেষ আটে ইতালি

/এমআর/



সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান