ফ্রান্সকে ফেভারিট মানছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ১০:৪২আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১১:৪৯

rrrrrrr আগামী রবিবার ইউরোর ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল। টুর্নামেন্টের শুরুর দিকে কেউ ক্রিস্টিয়ানো রোনালদোদের বাজির খাতায় না রাখলেও শেষ পর্যন্ত তারাই আজ ফাইনালে। অন্যদিকে স্বাগতিক হওয়ায় বরাবরই ফেভারিট ছিল ফ্রান্স। টুর্নামেন্টের শুরু থেকে দাপটের সঙ্গেই সেটি প্রমাণ করে ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ফাইনাল ম্যাচেও ফ্রান্সকেই ফেভারিট বলছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। তবে ফ্রান্সকে এগিয়ে রাখলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনবারের বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, ‘ফ্রান্স আমাদের থেকে কিছুটা ফেভারিট কিন্তু আমরাই শেষ পর্যন্ত জিতবো।’

সেমিফাইনালে নবাগত ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে পা রাখে রোনালদোর পর্তুগাল। সেই ম্যাচে দলের হয়ে এক গোল এবং আরেকটি গোলে সহযোগিতাও করেন রোনালদো। পর্তুগালের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখছেন সিআর সেভেন। ‘পর্তুগালের হয়ে কিছু জেতা আমার জন্য অনেক কিছু। আমি সবসময় জাতীয় দলের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখে আসছি। আমি ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে সব জিতেছি। পর্তুগালের হয়ে কিছু জিততে পারলে সেটি হবে আমার জন্য বড় অর্জন।’

মাঠে নেমে ইতিবাচক মনোভাব নিয়ে খেলার দিকে মনযোগ রোনালদোর। ঐক্যবদ্ধভাবে একটি দল হিসেবে খেলতে পারলে ইউরো জেতা সম্ভব বলেই মত তার। রোনালদো বলেন, ‘আমি বিশ্বাস করি এটি সম্ভব। আমার সতীর্থ এবং পুরো দেশের মানুষ এটি বিশ্বাস করে। আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে কেননা রবিবার পর্তুগাল প্রথমবারের মত হয়তো কোনও মেজর ট্রফি জিততে যাচ্ছে।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম