লা লিগার সূচি প্রকাশ, ডিসেম্বরে 'এল ক্লাসিকো'

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ২৩:০৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২৩:১০

লা লিগার সূচি প্রকাশ, ডিসেম্বরে 'এল ক্লাসিকো' স্প্যানিশ লা লিগার আগামী মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে এ বছরের ডিসেম্বরে লড়তে দেখা যাবে। নগর প্রতিবেশী রিয়াল ও অ্যাটলেটিকোর মধ্যে মাদ্রিদ ডার্বি হবে আগামী নভেম্বরে। গত মৌসুমে রিয়ালকে পেছনে ফেলে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা। রানার্সআপ হয়ে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বেল-বেনজেমা-রোনালদোরা।

আগামী ০৩ কিংবা ০৪ ডিসেম্বর বার্সার মাঠ কাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর ফিরতি লেগ হবে আগামী বছরের ২২ অথবা ২৩ এপ্রিল। দুই লেগের মাঝে ডিসেম্বরের ৮ থেকে ১৮ তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে থাকবে স্প্যানিশ জায়ান্টরা।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সা নিজেদের লা লিগার মৌসুম শুরু করবে রিয়াল বেটিসের বিপক্ষে। আগামী ২০ অথবা ২১ অগাস্ট ঘরের মাঠে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে মেসি বাহিনী। অপরদিকে রিয়াল লা লিগার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে।

এদিকে, আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে নতুনভাবে আবারও লা লিগায় উঠা আলাভেসের বিপক্ষে। ১০ বছর পর লা লিগায় ফিরেছে আলাভেস।

নগর প্রতিবেশী দুই দল রিয়াল ও অ্যাটলেটিকোর মধ্যে ‘মাদ্রিদ ডার্বির’ প্রথম লেগ হবে ২০ নভেম্বর। রোনালদো বাহিনীকে অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে নামতে হবে। আর আগামী বছর ০৯ এপ্রিল রিয়ালের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে অ্যাটলেটিকো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান