'মুস্তাফিজ আবারও আমাদের গর্বিত করো'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৫:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:৪২

'মুস্তাফিজ আবারও আমাদের গর্বিত করো' ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনুজের প্রতি শুভকামনা জানাতে ভুলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কাউন্টি মৌসুমের জন্য মুস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি। চ্যাম্পিয়ন হও, আবারও আমাদের গর্বিত করো।’

প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। দ্যুতি ছড়িয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনোমি রেটে দখলে নিয়েছেন ১৭ উইকেট। মজার বিষয়, প্রথমবারেই শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। নির্বাচিত হয়েছেন নবম আইপিএল-এর সেরা উদীয়মান খেলোয়াড়। দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে গর্বিত করেছেন মুস্তাফিজ। সে কারণে কিনা মুস্তাফিজকের নিয়ে প্রত্যাশার পারদ বেড়েছে বহুগুণ।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম