নেইমারকে হারিয়ে দিলেন জাকারবার্গ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৬, ১৭:০০আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:২২

নেইমারকে হারিয়ে দিলেন জাকারবার্গ মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা। আর নেইমার ব্রাজিল ও বার্সেলোনার তারকা ফুটবলার। তবে দু’জনের চ্যালেঞ্জের ক্ষেত্র ছিল একটাই, ফুটবলে। যদিও সেটা মাঠে নয়, মোবাইলের স্ক্রিনে। সেই লড়াইয়ে মার্ক জাকারবার্গের কাছে ৩৭-২৯ ব্যবধানে হেরে গেলেন নেইমার।

মোবাইলের স্ক্রিনে জাকারবার্গ ও নেইমারের মধ্যকার লড়াইটা বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। আঙুলের স্পর্শে বল পড়তে না দিয়ে জাকারবার্গ সেই কাজটা করতে পেরেছেন টানা ৩৭ বার। নেইমারও বেশ এগিয়ে গিয়েছিলেন। তবে ২৯ বার সফলতা পেলেও পরের বার পরাস্ত হন তিনি।

কয়েক দিন আগে ফেসবুকে ফুটবল নিয়ে একটি গেম ছাড়া হয়েছে। আর সেখানেই নেইমারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন জাকারবার্গ। খেলাটিতে মূল কাজ হচ্ছে মোবাইলের স্ক্রিনে আঙুলের স্পর্শে বল মাটিতে না পড়া পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া। যিনি সর্বোচ্চ স্কোর করতে পারবেন তিনিই জয়ী হবেন। সেই লড়াইটা জিতে নিলেন জাকারবার্গ।

হেরে অবশ্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নেইমার। মোবাইলের স্ক্রিনে নয়, জাকারবার্গ পারলে এবার মাঠের আসল ফুটবলে কিপি-আপি’র চ্যালেঞ্জে ব্রাজিলিয়ান তারকাকে হারিয়ে দিক। সেটা ফেসবুকের প্রতিষ্ঠা গ্রহণ করেন কি না, তাই এখন দেখা বিষয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম