চেলসির বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ১০:৩৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১২:২৪

চেলসির বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয় মার্সেলোর জোড়া গোলে চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে অন্য গোলটি করেন মারিয়ানো ডিয়াজ। খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ব্যবধান কমান এডেন হ্যাজার্ড। তার জোড়া গোলও হার থেকে বাঁচাতে পারেনি ব্লুজদের। ইনজুরির কারণে দলে ছিলেন না রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে মুখোমুখি হয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও চেলসি। ম্যাচের ১৯ ও ২৬ মিনিটে জোড়া গোল করে উদযাপন করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবে খেলার ৩৭ মিনিটে ডিয়াজের গোল লিড বাড়িয়ে দিলে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

বিরতি পর দারুণ কামব্যাক করে চেলসি। ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ করেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। ইনজুরি টাইমে আরেকটি গোল করে ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের শিষ্যরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম