অলিম্পিক ফুটবল: ব্রাজিল-আর্জেন্টিনার খেলার স‌‌‌ূচি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৯:১২আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:১২

অলিম্পিক ফুটবল: ব্রাজিল-আর্জেন্টিনার খেলার স‌‌‌ূচি ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে সেলেসাওরা। কোপা আমেরিকার শিরোপা জিতেছে আটবার। কিন্তু অলিম্পিকে শুধু হতাশাই সঙ্গী হয়েছে ব্রাজিলের। এখন পর্যন্ত স্বর্ণপদক জিততে পারেনি একবারও। এবারের রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোচানোর জন্য মরিয়া হয়েই মাঠে নামবেন নেইমার-গ্যাব্রিয়েল-রাফিনহারা। 

শুক্রবার সকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে রিও অলিম্পিকের। তবে তার আগেই শুরু হয়ে যাবে অলিম্পিক ফুটবল। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মাঠে নামবে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে নেইমারদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আর্জেন্টিনারও অলিম্পিক মিশনও শুরু হয়ে যাবে আজকেই। দিবাগত রাত ৩টায় আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ পর্তুগাল। ‘ডি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও হন্ডুরাস।

ব্রাজিলের ম্যাচের সময়সূচি

ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা - ৫ আগস্ট, রাত ১টা

ব্রাজিল-ইরাক – ৮ আগস্ট, সকাল ৭টা

ব্রাজিল-ডেনমার্ক – ১১ আগস্ট, সকাল ৭টা

আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি

আর্জেন্টিনা-পর্তুগাল – ৫ আগস্ট, রাত ৩টা

আর্জেন্টিনা-আলজেরিয়া – ৮ আগস্ট, রাত ৩টা

আর্জেন্টিনা-হন্ডুরাস – ১০ আগস্ট, রাত ১০টা

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান