কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন লিনেওল মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির মূল লক্ষ্যই ছিল মেসিকে আটকানো। আর এতে সফলও হয় চ্যাম্পিয়নরা।
তবে এমন ব্যর্থতার জন্য কোচ জেরার্ডো মার্টিনোর কৌশলকে দুষলেন নতুন কোচ এদগার্দো বাউজা। তার মতে, চিলির বিপক্ষে ফাইনাল ম্যাচে মেসিকে একা করে রাখা হয়েছিল।
বাউজা বলেন, ‘মেসি তিনটি পজিশনে খেলেছেন। সেন্ট্রাল ফরোয়ার্ড, লিটল ডিপার ও গার্দিওলা তাকে ডান পাশেও খেলিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল, সে যেখান থেকে খেলা পরিবর্তন করবে সেখানে রাখা। আর এই জন্য দলের অন্য খেলোয়াড়দের সহযোগিতা দরকার। আমরা শুধু মেসির উপর নির্ভর করতে পারি না।’
তিনি আরও বলেন, 'আমরা দেখেছি চিলির বিপক্ষে মেসিকে একা ছেড়ে দেয়া হয়েছিল। তার সামনে চার জন খেলোয়াড় ছিল। ওই ম্যাচে সে অনেক কষ্ট করেছিল। কিন্তু খেলা বের করতে তার সমস্যা হয়েছিল। ধারণাটা এমন ছিল যে খেলা সে একাই চালিয়ে নিবে।’
/এমআর/








