ফুটবলে পৃষ্ঠপোষক আনতে বাফুফের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৮:২৫আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:২৭

ফুটবলে পৃষ্ঠপোষক আনতে বাফুফের উদ্যোগ    দেশের ফুটবলের উন্নয়ন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিভিন্ন কার্যক্রম আরও দ্রুতভাবে পরিচালনা ও অর্থায়নের লক্ষ্যে দেশের স্বনামখ্যাত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ফুটবলে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন আজ মঙ্গলবার ফেডারেশন ভবনে প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন।  সেখানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর, তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান ভূঁইয়া মানিক, ইমপ্রেস গ্রুপ-এর পরিচালক রিয়াজ আহমেদ খান, সাইফ পাওয়ারটেক লি.-এর চেয়ারম্যান  তরফদার মো. রুহুল আমিন, শার্প সিকিউরিটিজ লি.-এর পরিচালক  মোজাম্মেল হক ভূঁইয়া, কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রা. লি. ও ক্যাশ এগ্রো লি.- এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী উপস্থিত ছিলেন।

বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সহ-সভাপতি বাদল রায়, সহ-সভাপতি  মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর,  মো. ফজলুর রহমান বাবুল এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।

পরে এক  সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমরা একটি ভবিষ্যৎ পরিকল্পনা করছি। আজ সবার সঙ্গে বসেছি তবে আমাদের আরও দু-একটি সভা লাগবে সবকিছু গুছিয়ে উঠতে। আমি আনন্দিত যে ফুটবলের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে পথ চলতে এগিয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এখানে শুধু তাদের আর্থিক সম্পৃক্ততা নয়, তারা মূলত ফুটবল অঙ্গনে আসবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে। তারা সবাই দীর্ঘ মেয়াদে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, স্বল্প মেয়াদে নয়। আমরা তাদেরকে নিয়ে এগিয়ে চলতে চাই, উন্মোচন করতে চাই দেশের ফুটবলের নতুন দিগন্ত। এমন একটা কাজ করতে চাই যার সুফল আসবে ভবিষ্যতে। বদলে যাবে ফুটবলের পথচলা।’

পৃষ্ঠপোষকদের পক্ষে বক্তব্য রাখেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষক হিসেবে ফুটবলে আসিনি, এসেছি ফুটবলকে ভালোবেসে। আমরা বাফুফের কাছে আগামী পাঁচ-দশ বছরের একটি পরিকল্পনা চেয়েছি। দেশের ফুটবল উন্নয়নে কি কি কাজ করা দরকার সেটিই আমরা চেয়েছি বাফুফের কাছে। আশা করছি, অচিরেই আমরা একটি সুন্দর উপসংহারে পৌঁছাতে পারবো।’  

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান